1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ঢাকায় ২ নভেম্বর সমাবেশের ঘোষণা ঐক্যফ্রন্টের - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

ঢাকায় ২ নভেম্বর সমাবেশের ঘোষণা ঐক্যফ্রন্টের

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮

খবর২৪ঘন্টা ডেস্কঃ

সিলেট এবং চট্টগ্রামের পর এবার রাজধানীতে সমাবেশ করতে চায় নবগঠিত রাজনৈতিক মোর্চা জাতীয় ঐক্যফ্রন্ট। এজন্য আগামী ২ নভেম্বর সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে।

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম সদস্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, আগামী ২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টন কার্যালয়ের সামনে জনসভা করতে চান তারা। তবে এটা নির্ভর করছে অনুমতি সাপেক্ষ।  অর্থাৎ এই দুটি স্থানের যেখানে অনুমতি মিলবে সেখানেই সমাবেশ করা হবে। রিজভী আরও বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবি আর ১১ দফা লক্ষ্যকে সামনে রেখেই এই সমাবেশের আয়োজন করা হবে।

এর আগে গত ২৭ অক্টোবর চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে ঐক্যফ্রন্ট। এছাড়া আইনজ্ঞ ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর গত ২৪ অক্টোবর সিলেটে প্রথম সমাবেশ হয়।

খবর২৪ঘন্টা / সিহাব

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team