1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বাস-অটোরিকশার সংঘর্ষে ময়মনসিংহে নিহত ৬ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

বাস-অটোরিকশার সংঘর্ষে ময়মনসিংহে নিহত ৬

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ মে, ২০১৮

খবর২৪ঘণ্টা ডেস্ক: ময়মনসিংহের তারাকান্দার কাকনী এলাকায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোচালকসহ ছয় জন নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। তারাকান্দা থানার ওসি মাজহারুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ছয় জনের নাম সোনা মিয়া (৩৫), আইয়ূব আলী (৫৫), আব্দুল করিম (৩৫), মাজহারুল ইসলাম (১৯), সলিম উদ্দিন (১৯) ও নাজিম উদ্দিন ভূঁইয়া (৪০)। এর মধ্যে সোনা মিয়া সিএনজিচালিত অটোচালক, যার বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার কোদালিয়ায় এবং বাকি পাঁচ জন যাত্রী, যাদের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নাগলা এলাকায়।

ওসি  জানান, নিহত-আহত সবাই অটোরিকশায় ছিলেন। ইমাম পরিবহনের বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হন। আহত অবস্থায় একজনকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও  মারা যান।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. মাহবুব হোসেন জানান, হাসপাতালে আনার আগেই আহত যাত্রীর মৃত্যু হয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team