1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকে খালেদা - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকে খালেদা

  • প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক:বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম- জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার রাত ৯টার দিকে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এই বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ দলটির ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে আলোচনা হবার কথা রয়েছে বলে জানা গেছে।

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খবর২৪ঘণ্টা.কম/জন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team