1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা

  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শুক্রবার (০৮ ডিসেম্বর) রাতে  বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

তিনি জানান, রোববার (১০ ডিসেম্বর) রাত ৯টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

রোববারের বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, সিটি করপোরেশন নির্বাচন, দলের সাংগঠনিক বিষয়াবলীসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এর আগে সোমবার (২৩ অক্টোবর) সবশেষ স্থায়ী কমিটির সঙ্গে জরুরি বৈঠক করেন খালেদা জিয়া। বৈঠকে কক্সবাজার সফরসহ বেশকিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছিলো।

খবর২৪ঘণ্টা.কম/জন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team