1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
আজ রাষ্ট্রীয় শোক - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

আজ রাষ্ট্রীয় শোক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের স্মরণে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে দেশ।
আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। এছাড়া শুক্রবার মসজিদ-মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রাষ্ট্রীয় শোক পালনের বিষয়ে আদেশ জারি করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত আদেশে বলা হয়, শোক দিবসে বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বা ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এছাড়া শুক্রবার মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচীও বৈঠক থেকে ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন।
১২ই মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস বাংলা এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন ৫১ জন। ইউএস বাংলার বম্বারডিয়ার ড্যাশ কিউ ৪০০ বিমানটিতে মোট ৭১জন আরোহী ছিলেন। ওই ঘটনায় আহত হন আরও ২০ জন। পরে হতাহতের উদ্ধার করে স্থানীয় কেএমসি হাসপাতাল, নরভিক হাসপাতাল ও ওম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে আজ বৃহস্পতিবার নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে নেপাল যাচ্ছেন বাংলাদেশের চিকিৎসকদের একটি দল। বেলা ১১টার দিকে ঢাকা ছাড়বেন সাত চিকিৎসকের প্রতিনিধি দলটি।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team