1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নিরপেক্ষ ও সহায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: সাবিনা ইয়াছমিন - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

নিরপেক্ষ ও সহায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: সাবিনা ইয়াছমিন

  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭

নাটোর প্রতিনিধি: সাবেক মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মীনি নাটোর জেলা বিএনপির সহ-সভাপতি সাবিনা ইয়াছমিন ছবি বলেছেন, আগামী সংসদ নির্বাচন নিরপেক্ষ ও সহায়ক সরকারের অধীনেই হবে। তাই আজ সকল নেতাকর্মীকে অভিমান ভুলে সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। আর আগামী নির্বাচনে নাটোর-৩ সিংড়া আসন জোড় করে ছিনিয়ে নিতে দেয়া হবে না। রোববার দুপুরে সিংড়া উপজেলা বিএনপির নব-গঠিত কার্য্যনির্বাহী কমিটির পরিচিতি সভায় যাওয়ার পথে ছাত্রলীগ নেতাকর্মীদের বাধার মুখে না যেতে পেরে মোবাইল ফোনে নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মজিবর রহমান মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাংসদ অধ্যা: কাজী গোলাম মোর্শেদ। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শামিম আল রাজি, সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আলী আজগর খান, জেলা বিএনপির প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহিন, সিংড়া শহর বিএনপির সভাপতি দাউদার মাহমুদ, সাধারণ সম্পাদক তায়েজুল ইসলাম, থানা বিএনপির সহ-সভাপতি শাহাদত হোসেন, ফয়জুন নেছা পুতুল, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন প্রমূখ।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team