1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
৮ মাসে কোনও গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি: তথ্য প্রতিমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

৮ মাসে কোনও গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি: তথ্য প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকার গঠনের এই আট মাসে কোনও গুম হয়নি, কোনও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা কোনও বেআইনি কাজ করিনি আর করবোও না।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১২টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অনলাইন এডিটরস ফোরাম’-এর সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ উপস্থিত ছিলেন।

অনলাইন এডিটর ফোরামের উদ্দেশে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আপনাদের যে দাবি-দাওয়া আছে— নিবন্ধন এবং ক্রোড়পত্রের কথা বলেছেন, এটা খুবই যৌক্তিক। আমরা এটা নিয়ে কমিটি করার পর্যায়ে আছি। এটা রাতারাতি হয়ে যাবে না, কিছুটা সময় লাগবে। আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত নেবো।’

অনলাইন গণমাধ্যমের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। তবে এই সুযোগে যেন ইনিয়ে বিনিয়ে অনলাইন পোর্টালগুলোতে ফ্যাসিস্টকে প্রতিষ্ঠা না করা হয়।’

প্রতিমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিবাদী সংগঠনে কর্মকাণ্ডের প্রচার-প্রচারণা কিন্তু নিষিদ্ধ। দুঃখজনক বিষয় আমরা লক্ষ্য করলাম অনেকে সে বিষয়টি উপেক্ষা করছেন। বিষয়টি গণমাধ্যমকে মনে রাখতে হবে।

এসময় সরকার নিবন্ধিত ও শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টালগুলোর পক্ষ থেকে এ খাতের সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। একই সঙ্গে অনলাইন এডিটরস ফোরামের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি দাওয়া তুলে ধরা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য, অনুমোদন ছাড়া নিউজ পোর্টাল না দেওয়া, নিবন্ধিত পোর্টালে সরকারি বিজ্ঞাপনের প্রজ্ঞাপন দেওয়া, কেবল অনলাইনের জন্য নবায়ন ফি বন্ধ এবং অফিসের ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করার দাবি জানানো হয়েছে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team