1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
‘হিরো কি হররিন’ সিনেমার প্রথম পোস্টার প্রকাশ, ২০২৭ সালে মুক্তির সম্ভাবনা - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

‘হিরো কি হররিন’ সিনেমার প্রথম পোস্টার প্রকাশ, ২০২৭ সালে মুক্তির সম্ভাবনা

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বিনোদন ডেস্ক: বলিউডে ভৌতিক ঘরানার নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন প্রযোজক একতা কাপুর। সাজিদ খান পরিচালিত ‘হিরো কি হররিন’ সিনেমার নাম ও প্রথম পোস্টার প্রকাশ করেছেন প্রযোজক একতা কাপুর ও অমর বুতালা। শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত পোস্টারটি ঘিরে ইতোমধ্যে তৈরি হয়েছে দর্শকদের মধ্যে কৌতূহল। ২০২৭ সালে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্রকাশিত পোস্টারে দেখা গেছে, ভয়ংকর এক নারী অবয়ব। লম্বা চুল, রক্তলাল শাড়ি, ক্ষতবিক্ষত মুখ, সাদা চোখ, ধারালো দাঁত ও নখরসদৃশ আঙুলে ফুটে উঠেছে ভৌতিক চরিত্রটির ভয়াল রূপ। চারপাশে ধোঁয়া ও অন্ধকারের আবহ পোস্টারটিকে আরও রহস্যময় করে তুলেছে। প্রচলিত নায়িকার সৌন্দর্যধারণা থেকে সম্পূর্ণ ভিন্ন এই চরিত্র সিনেমাটির গল্প নিয়ে দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।

তবে সিনেমাটির কাহিনি, অভিনয়শিল্পী কিংবা অন্যান্য চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি নির্মাতারা।

এদিকে ‘হিরো কি হররিন’ সিনেমার মাধ্যমে আবারও ভৌতিক ঘরানার চলচ্চিত্র প্রযোজনায় ফিরছেন একতা কাপুর। চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন এই প্রযোজকের সাম্প্রতিক সিনেমার মধ্যে রয়েছে ‘ভূত বাংলা’ ও ‘দ্য ভ্যান’।

অন্যদিকে, সিনেমাটির সহপ্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন অমর বুতালা। ‘বজরঙ্গি ভাইজান’, ‘কেশরী’ ও ‘মিশন মজনু’র মতো আলোচিত সিনেমা প্রযোজনার সঙ্গে সম্পৃক্ততার কারণে বলিউডে পরিচিত মুখ তিনি।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team