1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের অনিয়ম তদন্তের এখতিয়ার নেই পল্লী উন্নয়ন বিভাগের - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের অনিয়ম তদন্তের এখতিয়ার নেই পল্লী উন্নয়ন বিভাগের

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সরকারের আমলে বাস্তবায়িত ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে বরাদ্দ ও ব্যয়ের অনিয়ম তদন্ত করা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এখতিয়ারভুক্ত নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রীর পক্ষে প্রশ্নের উত্তর দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

শামছুর রহমান শিমুল বিশ্বাস জানতে চান, বিগত আওয়ামী লীগ সরকার ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে মোট কত টাকা ব্যয় করেছে এবং বেশিরভাগ বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিকে দলীয় বিবেচনায় বরাদ্দ দেওয়ার অভিযোগ তদন্ত করে কোনও ব্যবস্থা নেওয়া হবে কি না।

জবাবে প্রতিমন্ত্রী জানান, ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পটি ২০০৯ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত দেশের সাতটি বিভাগের ৬৪টি জেলার ৪৯২টি উপজেলায় বাস্তবায়িত হয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ছিল ৭৮ হাজার ৮৫২ কোটি ৭০ লাখ ৫ হাজার টাকা। ২০২১ সালের ৩০ জুন প্রকল্পটি সমাপ্ত হয়।

তিনি জানান, প্রকল্পের কার্যক্রম স্থায়ীভাবে চালু রাখার লক্ষ্যে এটি পল্লী সঞ্চয় ব্যাংকে রূপান্তর করা হয়। ২০২১ সালের ১ জুলাই থেকে ব্যাংকটি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এ-সংক্রান্ত কার্যক্রম ওই বিভাগ থেকে পরিচালিত হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, পল্লী সঞ্চয় ব্যাংকের কোনও কার্যক্রম পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে না থাকায় আলোচিত অনিয়মের বিষয়ে তদন্ত করা এ বিভাগের এখতিয়ারভুক্ত নয় বলে প্রতীয়মান হয়।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team