মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: “ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে নতুন কুঁড়ি স্পোটর্স সিজন-২ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে সারা দেশের সাথে একযোগে এ স্পোটর্স উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ স্পোটর্স উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর- বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
উপজেলা নিবার্হী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমপির প্রতিনিধি সুলতান মামুনুর রশিদ , সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা একাডেমীক সুপার ভাইজার মো: ফরিদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: মোজাফফর রহমান প্রমুখ।