1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বগুড়ায় ১০ গ্রাম গাঁজাস গ্রেপ্তার ১ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

বগুড়ায় ১০ গ্রাম গাঁজাস গ্রেপ্তার ১

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদরে ১০ গ্রাম গাঁজাসহ মো. রাকিব মিয়া ওরফে শাপলা (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বগুড়া সদর উপজেলার স্টেশন রোডে স্বপ্নপুরী হোটেলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার রাকিব মিয়া বগুড়া সদর উপজেলার সাবগ্রাম এলাকার মৃত খোকা মিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে। এ সময় রাকিব মিয়াকে ১০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। অভিযানে জব্দ করা গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ধ্বংস করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে অধিদপ্তর বদ্ধপরিকর।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team