1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
আদমদীঘিতে গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

আদমদীঘিতে গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘিতে ২০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টা ৪০ মিনিটে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আদমদীঘি উপজেলার কাইদপাড়া গ্রামের মুকুলের ছেলে রিপন হোসেন (২০) এবং একই গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে রাকিব (২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে গাঁজাসহ ওই দুই যুবককে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাঁদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় উদ্ধার করা গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিল্লুর রহমান বলেন, “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও জোরদার করা হবে।”

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team