1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে সাংবাদিক আমিনুর রহমান খোকনের পিতার ইন্তেকাল - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

মহাদেবপুরে সাংবাদিক আমিনুর রহমান খোকনের পিতার ইন্তেকাল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে সাংবাদিক আমিনুর রহমান খোকনের পিতা উপজেলা সদরের কাচারীপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আলহাজ আবুল কাশেম (৭৮) সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম আবুল কাশেম ১৯৪৯ সালের ৪ জানুয়ারি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার শামুকজানি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রহমান মুসল্লি এবং মৃত জবেদা বেগমের বড় ছেলে। আবুল কাশেম ১৯৬৯ সালে পুলিশে যোগদান করেন। তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী, বান্দরবান জেলার থানচি ও লামায় চাকরি করেছেন। পরবর্তীতে তিনি ১৯৮৪ সালে নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় যোগদান করেন এবং ১৯৮৯ সাল থেকে মহাদেবপুরে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর, মহাদেবপুর, পত্নীতলা, ধামইরহাট, আত্রাই ও রানীনগর থানা এবং নওগাঁ আদালতে চাকরি করেছেন। সর্বশেষ তিনি নওহাটা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন এবং ২০০৩ সালে চাকরি থেকে অবসর নেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বাদ জোহর মহাদেবপুর উপজেলা সদরের ডাকবাংলা মাঠে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তাঁর পরিবারের সদস্যরা মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team