1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারীর বাবাও ডিবি হেফাজতে - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারীর বাবাও ডিবি হেফাজতে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে ‌‘ইস একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী মো. আবু বকর সিদ্দিরকে গ্রেপ্তারের পাশাপাশি তার বাবা মো. আয়নাল হককেও গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।

এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক বলেন, ‘আমরা দুজনকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করেছি।

এ বিষয়ে বিস্তারিত তারা (ডিবি) পরে জানাবে।’
অভিযুক্ত আবু বকরের বাড়ি রাজশাহীর চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকায়।

তার বাবা আয়নাল হক পেশায় কৃষক। তার চার ছেলে-মেয়ে।

একমাত্র ছেলে আবু বকর সিদ্দিকই সবার বড়। তিনি রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পড়াশোনার পাশাপাশি ভ্যানে সবজি পরিবহনের কাজ করেন আবু বকর সিদ্দিক।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team