1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ১০৩টি ককটেল উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ১০৩টি ককটেল উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে এসআরবি। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে আদুবুড়ি উপরিমাঠ এলাকার একটি লিচুবাগান থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। সিমেন্টের বস্তায় রাখা ছিল এগুলো।

বুধবার (২১ অক্টোবর) সকালে এসআরবি-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত একটি সিমেন্টের বস্তার ভেতর থেকে হাতে তৈরি ১০৩টি ককটেল উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করা হয়।

এসআরবি জানিয়েছে, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য নগরের কাশিয়াডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ককটেলগুলোও থানায় হস্তান্তর করা হয়েছে।

খবর২৪ঘন্টা/মইসে

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team