1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
শেরপুরে চোলাইমদ ও তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

শেরপুরে চোলাইমদ ও তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুরে ২০ লিটার চোলাইমদ ও মদ তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত ৫০০ লিটার ধারণক্ষমতার পাঁচটি ড্রামসহ বিপ্লব মারডী (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত উপজেলার বেলগাড়ী হাসপুকুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলগাড়ী হাসপুকুর গ্রামের বিপ্লব মারডীর নিজ দখলীয় তিন কক্ষবিশিষ্ট সেমিপাকা বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িটি তল্লাশি করে একটি কালো প্লাস্টিকের জারিকেনে ২০ লিটার অবৈধ চোলাইমদ পাওয়া যায়। এ ছাড়া চোলাইমদ তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত ওয়াশসহ পাঁচটি প্লাস্টিকের ড্রাম জব্দ করা হয়। প্রতিটি ড্রামের ধারণক্ষমতা ১০০ লিটার, অর্থাৎ পাঁচটি ড্রামের মোট ধারণক্ষমতা ৫০০ লিটার।

গ্রেপ্তার বিপ্লব মারডী বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বেলগাড়ী হাসপুকুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম দেবেশ মারডী এবং মায়ের নাম মমতা বেশরা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোহা. জিল্লুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তৎপর রয়েছে। মাদক উৎপাদন, মজুত, সরবরাহ ও বিক্রির বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, মাদকের অপব্যবহার ও অবৈধ কারবার প্রতিরোধে অধিদপ্তর নিয়মিত কাজ করছে। মাদকসংক্রান্ত যেকোনো অপরাধের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

এ ঘটনায় শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team