
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে ৪০ গ্রাম হেরোইনসহ মো. ইব্রাহিম হোসেন সাগর (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সোয়া তিনটার দিকে উপজেলার উজালপাড়া (সিঁড়ির মোড়) গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব ৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি অপারেশন দল।
গ্রেপ্তার ইব্রাহিম হোসেন সাগর ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। র্যাব জানায়, তার বসতবাড়ির শয়নকক্ষের খাটের তোষকের নিচে তল্লাশি চালিয়ে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম দীর্ঘদিন ধরে অবৈধভাবে হেরোইন সংগ্রহ করে গোদাগাড়ীসহ বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।