
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ সাদেকুল ইসলাম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার (৩১ আগস্ট) রাত ১১টা ১৫ মিনিটে গোদাগাড়ী মডেল থানার ঘিয়াপুকুর গ্রামের ঘিয়াপুকুর ব্রিজের পূর্ব পাশে পাকা সড়কের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাদেকুল ইসলাম গোদাগাড়ী থানার কাপাসিয়াপাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
পুলিশ জানায়, অভিযানে সাদেকুল ইসলামের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।