1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
যেকোনও জোটে অংশগ্রহণে দেশের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত: শামা ওবায়েদ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

যেকোনও জোটে অংশগ্রহণে দেশের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত: শামা ওবায়েদ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
ফাইল ছবি

নিউজ ডেস্ক: বাংলাদেশ যেকোনও বহুপক্ষীয় জোটে অংশগ্রহণ করার আগে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, “কোন প্যাক্টে যুক্ত হলে বাংলাদেশের মানুষের সুবিধা, সেটা আগে চিন্তা করা হবে।”

মক্কা প্যাক্টে যোগদানের বিষয়ে তিনি বলেন, “এখনও আনুষ্ঠানিকভাবে কোনও আমন্ত্রণ আমরা পাইনি। দেখা যাক, এটা তো উন্মুক্ত আছে, পর্যালোচনা হবে, সময় লাগবে।”

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আইপিইউ মহাসচিবের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, “বাংলাদেশের এখন যে রাজনৈতিক অবস্থা, গণতান্ত্রিক অবস্থা, সেটা পর্যবেক্ষণ করছেন তারা। বিরোধী দল-সরকারি দলের বিভিন্ন এমপিদের সঙ্গে কথা বলেছেন, নারী এমপিদের সঙ্গে কথা বলেছেন। গতকাল তারা আমাদের জুলাই জাদুঘর ভিজিট করেছেন। তারা মূলত বাংলাদেশে এখন যে এত বছর পরে আবার গণতন্ত্র ফেরত এসেছে, ডেমোক্রেসি এখন খুবই সচল আছে, শক্তিশালী অবস্থায় আছে সেই জায়গাটা দেখার জন্য তারা এসেছেন।”

তিনি আরও বলেন, “বৈঠক খুব ভালো হয়েছে। আমরা সরকারের পক্ষ থেকে অঙ্গীকার ব্যক্ত করেছি যে, আমরা আইপিইউ’র সঙ্গে আরও সম্পৃক্ত হতে চাই।”

আগামী মাসে ওদের আইপিইউ’র কনফারেন্স অনুষ্ঠিত হবে। সেখানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অংশগ্রহণ করবেন বলে জানান প্রতিমন্ত্রী। এছাড়া বিভিন্ন সংসদ সদস্যরাও এতে অংশ নেবেন বলে জানান তিনি।

খবর২৪ঘন্টা/এসএফ

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team