
নিউজ ডেস্ক: দেশে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (রবিবার ২৩ আগস্ট) সকাল ৮টার মধ্যে) তাদের মৃত্যু হয়। এ সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন।
রবিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়ার রোগীর মধ্যে ঢাকা বিভাগে ২৮৭ জন, ময়মনসিংহ বিভাগে ৭৯ জন, চট্টগ্রাম বিভাগে ১০০ জন, খুলনা বিভাগে ১৫৯ জন, রাজশাহী বিভাগে ৭১ জন, রংপুর বিভাগে ২৩ জন, বরিশাল বিভাগে ১১৭ জন এবং সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।
আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৯২৯ জন। তাদের মধ্যে ২৬ হাজার ৮৯৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ১ হাজার ৯৫১ জন চিকিৎসাধীন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ৮২ জন।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।