1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ট্রাফিক পুলিশের চেকপোস্টে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

ট্রাফিক পুলিশের চেকপোস্টে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মোহনপুর উপজেলার কেশরহাট কালিতলা এলাকায় ট্রাফিক পুলিশের নিয়মিত চেকপোস্টে অভিযান চালিয়ে ৩৭০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পালানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত স্থানীয় কৃষকদের সহায়তায় তিনি আটক হন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং উদ্ধার হওয়া ইয়াবাসহ তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কেশরহাট এলাকায় প্রতিদিনের মতো মঙ্গলবারও ট্রাফিক পুলিশের চেকপোস্ট পরিচালিত হচ্ছিল। এ সময় রাজশাহী থেকে নওগাঁগামী একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেল থামিয়ে তল্লাশি শুরু করেন দায়িত্বরত ট্রাফিক সদস্যরা।

মোটরসাইকেলের চালক বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার মেঘা দক্ষিণপাড়া গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে তৌকির হাসান (২৫)-এর আচরণ সন্দেহজনক মনে হলে সার্জেন্ট মুন্তাসির, টিএসআই বাবুল ও এটিএসআই হেলাল উদ্দিন তার হেলমেট তল্লাশির উদ্যোগ নেন।

তল্লাশির একপর্যায়ে তৌকির হাসান পাশের বিলে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে বিলে কর্মরত স্থানীয় কৃষকদের তাৎক্ষণিক সহযোগিতায় তাকে আটক করা সম্ভব হয়।

খবর পেয়ে মোহনপুর থানার এসআই ইয়ামিন, এসআই শিপনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তার কাছ থেকে ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেলও জব্দ করা হয়।

এ বিষয়ে রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার বলেন, “আটক ব্যক্তির কাছ থেকে ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত সম্ভাব্য চক্রকে শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team