1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
তানোরে যুবকের আত্মহত্যা, অনলাইন জুয়ার দেনা নিয়ে চাঞ্চল্য - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

তানোরে যুবকের আত্মহত্যা, অনলাইন জুয়ার দেনা নিয়ে চাঞ্চল্য

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে অনলাইন জুয়ার দেনা ও পারিবারিক কলহের জেরে একলাছুর রহমান ওরফে আহাদ আলী (২১) নামে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে তানোর পৌর এলাকার রায়তান বাজে আকচা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের গোলাপ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহাদ আলী পেশায় রাজমিস্ত্রীর শ্রমিক ছিলেন। কিছুদিন আগে তিনি অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, গ্রামের এক ব্যক্তির মাধ্যমে তিনি নিয়মিত জুয়া খেলতেন এবং এতে প্রায় এক লাখ টাকা হারান। পরবর্তীতে ওই টাকার জন্য বিভিন্ন ধরনের চাপের মুখে পড়েন তিনি। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গেও তার বিরোধ ও অশান্তি চলছিল।

স্থানীয়দের দাবি, জুয়ার দেনা, পারিবারিক কলহ এবং মানসিক চাপে ভুগছিলেন আহাদ। এসব কারণে বৃহস্পতিবার গভীর রাতে বাড়ির উঠানের একটি ঘরের বাঁশের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team