1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে ঘুঘু পাখির ছানা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মর্মান্তিক মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

রাজশাহীতে ঘুঘু পাখির ছানা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ঘুঘু পাখির ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের করুণ মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর তেরোখাদিয়া স্টেডিয়ামসংলগ্ন এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর রাজপাড়া থানাধীন নতুন বিলশিমলা এলাকার সাজুর ছেলে সাজ্জাদ (১৫)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের ফায়ার ফাইটার এজাহারুল ইসলাম জানান, বিদ্যুতের খুঁটির ওপর থাকা ঘুঘু পাখির ছানা ধরতে খুঁটিতে উঠেছিল সাজ্জাদ। একপর্যায়ে খুঁটির বিদ্যুতায়িত অংশের সংস্পর্শে এসে সে গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই খুঁটির সঙ্গে ঝুলন্ত অবস্থায় আটকে পড়ে কিশোরটি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। তদন্তে বিষয়টি নিশ্চিত হলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্টরা সতর্ক করে বলেন, বিদ্যুতের খুঁটি, বৈদ্যুতিক লাইন বা ঝুঁকিপূর্ণ স্থানে ওঠানামা প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে। বিশেষ করে শিশু-কিশোরদের এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত রাখতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team