
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৩১৫ বোতল এস্কাফসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি অপারেশন দল বুধবার (৩ জুন) গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানার চক মুক্তারপুর ইদগা ময়দানের একটি আমবাগানে অভিযান পরিচালনা করে। অভিযানে ৩১৫ বোতল এস্কাফসহ রবিন আলী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রবিন আলী চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি জব্দকৃত এস্কাফ বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহীর চারঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।