1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে একজনের কারাদণ্ড - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে একজনের কারাদণ্ড

  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলায় অবৈধভাবে পুকুর খনন ও কৃষিজমির মাটি বিক্রয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ সময় একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একটি ভেকু মেশিন অকেজো করা হয়েছে।

গতকাল রোববার (৩১ মে) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল বাজারের উত্তর পাশে জমিদার বাড়ির নিকট এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে কৃষিজমির মূল্যবান টপসয়েল কেটে মাটি বিক্রি করছে। এতে ফসলের ক্ষতি সাধিত হচ্ছে এবং মাটি পরিবহনের ফলে স্থানীয় সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।

এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন ঘটনাস্থলেই অকেজো করা হয়। পাশাপাশি মো. সিরাজুল ইসলাম শাকিল (২৬) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, একই স্থানে এর আগে সাতবার অভিযান চালানো হয়েছে এবং ছয়টি ভেকু মেশিন অকেজো করা হয়েছে। তবুও একটি প্রভাবশালী মাটি সিন্ডিকেট অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা, হাটগাঙ্গোপাড়া পুলিশ ফাড়ি এসময় সহযোগিতা করে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team