1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পুঠিয়ায় মুদি দোকান ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

পুঠিয়ায় মুদি দোকান ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ রাজশাহীর পুঠিয়ায় মুদি দোকান ব্যবসায়ী জুয়েল হোসেন(৫০)কে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যাকারী মাইনুলকে ঘটনাস্থলে আটক করেছে স্থানীয় জনগন।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ছয়টার দিকে পুঠিয়া সদরের কাউন্সিল বাজার সংলগ্ন জুয়েলের মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

মাংস ব্যবসায়ী জসীমউদ্দিন জানান, কাউন্সিল বাজার মাংস পট্টি থেকে শুক্রবার সকাল ছয়টার দিকে মাংস কিনে জুয়েল তার মুদি দোকানের সামনে গেলে মাইনুল নামের এক মাদকাসক্ত চাঁদাবাজ জুয়েলের কাছে চাঁদা দাবি করে। জুয়েল চাঁদা দিতে অস্বীকার করলে মাইনুল তার বুকে ছুরি দিয়ে আঘাত করে। স্থানীয় জনগণ মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায় এবং হত্যাকারী মাইনুলকে আটক করে। হাসপাতালের নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জুয়েল পুঠিয়া বাজারের আনসার আলী খলিফার ছেলে। হত্যাকারি মাইনুল কাউন্সিল বাজার এলাকার কামাল হোসেনের ছেলে। জুয়েলের পারিবারিক সূত্রে জানা গেছে, ১০-১২ দিন আগে মাইনুল দলবল নিয়ে জুয়েলের কাছে চাঁদা দাবি করেছিল।

পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, নিহত জুয়েলের লাশ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হবে। হত্যাকারী মাইনুলকে আটক করা হয়েছে।

না/জ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team