1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুর পৌরসভায় ঈদ উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

দুর্গাপুর পৌরসভায় ঈদ উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুর পৌরসভায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তা হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে দুর্গাপুর পৌরসভা চত্বরে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। এসময় পৌর এলাকার অসহায় ও নিম্নআয়ের ৩ হাজার ৮৫টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।

এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লায়লা নূর তানজু, পৌরসভার উপ সহকারী প্রকৌশলী মোঃ শাহাবুল হক, কার্যসহকারী রতন কুমার ঘোষ, হিসাবরক্ষক মোঃ হাবিবুর রহমানসহ পৌরসভার বিভিন্ন পদস্থ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

শেষ পর্যন্ত পৌর প্রশাসক লায়লা নুর তানজু’র তদারকিতে সুশৃঙ্খলভাবে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

না/জ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team