1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে পানবরজে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন

দুর্গাপুরে পানবরজে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

দুর্গাপুরে পানবরজে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর দুর্গাপুরে পানবরজ থেকে রাসেল মোল্লা নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার শ্যামপুর গ্রামের পূর্বপাড়া একটি পানবরজে এ ঘটনা ঘটে। রাসেল মোল্লা (২৫) উপজেলার শ্যামপুর গ্রামের নাছের মোল্লার ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানায়, রাসেল একজন ভালো ছেলে ছিলো। তার নিজের জমিতে পানবরজ আছে। হঠাৎ গত শুক্রবার বিকেল থেকে রাসেল নিখোঁজ হন। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে শুক্রবার তার চাচা আব্বাস মোল্লার পানক্ষেতের পানবরজে বাঁশের সাথে নিখোঁজ রাসেলের ঝুলন্ত মৃতদেহটি দেখতে পায়।

স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, রাসেল একজন পানচাষী ছিলো তাদের সুখী পরিবার। সহজ সরল একজন যুবক। হঠাৎ নিখোঁজের পর পানবরজে লাশ দেখে আমরা হতবাক। এলাকায় তার সাথে কোন মানুষের শক্রতার কথা ও শোনা যায়নি। যে তাকে কে হত্যা করতে পারে। শক্রবার রাতে তার পরিবারের লোকজনই প্রথমে পানবরজে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখে থানা পুলিশকে খবর দেয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা মুঠোফোনে বলেন, খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানাযাবে এটি আত্মহত্যা না হত্যা। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team