1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দেশে ফিরেছেন রাষ্ট্রপতি - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সিঙ্গাপুরের হাসপাতালে মেডিকেল চেকআপের পর দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছান তিনি।

রাষ্ট্রপতি এবং তার সফরসঙ্গীদের বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এসময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, পররাষ্ট্র সচিব, সংশ্লিষ্ট অন্যান্য সচিব, পুলিশের মহাপরিচালক (আইজিপি) এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

এর আগে গত ২১ ফেব্রুয়ারি মেডিকেল চেকআপের জন্য ছয় দিনের সফরে সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team