1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে হেরোইনসহ মাদক কারবারি আনোয়ার গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

রাজশাহীতে হেরোইনসহ মাদক কারবারি আনোয়ার গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

রাজশাহীর পবা উপজেলা থেকে ৫ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন পবা থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন।

গ্রেপ্তারকৃত হলেন- দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামের মৃত একরাম হোসেনের ছেলে আনোয়ার হোসেন(৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়গাছী এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের ৫ গ্রাম হেরোইন সহ একজন মাদক কারবারিকে আটক করে।

পবা থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন জানান, গতকাল রবিবার গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিএ….

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team