1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা

  • প্রকাশের সময় : সোমবার, ২২ মে, ২০২৩

পুঠিয়া থানায় বিএনপির রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে।

রোববার (২১ মে) রাত ১২ টার সময় পুঠিয়ার বানেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি আবুল কালাম আজাদ বাদী হয়ে পুঠিয়া থানায় এই মামলা করা হয়েছে।

আবুল কালাম আজাদ বলেন, গত ১৯ মে পুঠিয়ার শিবপুর হাট উচ্চ বিদ্যালয় মাঠে রাজশাহী জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও তাকে কবর দেওয়া হবে বলে হুমকি দিয়ে বক্তব্য রাখে। একারণে তার বিরুদ্ধে মামলা করেছি।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team