1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
খালেদা জিয়াকে অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

খালেদা জিয়াকে অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: অস্বাস্থ্যকর পরিবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাখা হয়নি। এবং তাকে অস্বাস্থ্যকর খাবারও দেওয়া হচ্ছে না। তাকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের নতুন ডে-কেয়ার সেন্টারে রাখা হয়েছে। তাকে কারাগারের অন্য জায়গায় স্থানান্তরে আপাতত কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আগারগাঁওস্থ সদর দপ্তরে আজ বুধবার সকালে বাংলাদেশ কোস্টগার্ডের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কোস্টগার্ড বাহিনী দিবস-২০১৮ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এর আগে কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রায় অখাদ্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। গত শনিবার বিকেলে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি। সে সময় এ বিষয়ে প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন বলে জানান ব্যারিস্টার মওদুদ।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গেল বৃহস্পতিবার বকশীবাজারের বিশেষ আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এরপর থেকেই বিএনপি নেত্রীকে আদালতের পাশে পুরনো ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথম তিনদিন পুরনো কারাগারের সিনিয়র জেল সুপারের পরিত্যক্ত কক্ষে সাধারণ কয়েদি হিসেবে রাখা হয়। পরে শনিবার রাতে তাকে মহিলা ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team