1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় একব্যক্তি আহত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় একব্যক্তি আহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পেছন থেকে আসা ট্রাকের ধাক্কায় সোরাব (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহতবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি গোদাগাড়ী উপজেলার চর মোক্তানগর এলাকার মোজাম্মেলের ছেলে। শুক্রবার রাত ৮টার দিকে চাপাল এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গোদাগাড়ী উপজেলার চাপাল এলাকায় অবস্থিত একটি অটো রাইস মিলের কাছে পেছন থেকে আসা একটি ট্রাক অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে কেবিনে থাকা সোরাবের পায়ে আঘাত লেগে পা ভেঙ্গে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা খুব বেশি ভাল নয় বলে আরো জানা গেছে। রামেক হাসপাতাল পুলিশ বক্স জানায়, আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team