1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
শাহজালালে বৈদেশিক মুদ্রাসহ দুই যাত্রী আটক - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:১২ অপরাহ্ন

শাহজালালে বৈদেশিক মুদ্রাসহ দুই যাত্রী আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ দু’জন যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। বুধরাতে গভীর রাতে তাদের আটক করা হয়। বাংলাদেশি টাকায় এসব মুদ্রা দুই কোটি পঁচিশ লাখ টাকা সমমূল্যের।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুর খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতদের নাম রায়হান কায়সার ও মো. হাসান পিংকু। তারা ঢাকা-সিঙ্গাপুর রুটের বিমানের একটি ফ্লাইটে রাতে সিঙ্গাপুর যাচ্ছিলেন। পাসপোর্ট চেক করে দেখা যায়, রায়হান কায়সার এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে চারবার এবং ২০১৭ সালে ৩৩ বার সিঙ্গাপুরে যান।

জিজ্ঞাসাবাদে তারা জানান, কম্পিউটার ও এক্সেসরিজ ক্রয়ের উদ্দেশ্যে তারা এসব মুদ্রা অবৈধভাবে বহন করছিলেন। এর আগে তারা এভাবে তিনবার মুদ্রা বহন করেছিলেন। এসব মুদ্রা তারা কোনো প্রকার ঘোষণা ছাড়াই বহন করেছিলেন।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team