1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

নিউজ ডেস্ক: সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়—এটি রাষ্ট্রের অমূল্য সম্পদ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (১২ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর এক বিশেষ দরবারে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্বে কোনো ধরনের আপস না করার নির্দেশনা দেন। তিনি বলেন, বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করতে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

তিনি উল্লেখ করেন, ২০২৪ সালে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ৫ আগস্ট পরবর্তী অস্থির সময়ে প্রশাসনিক অচলাবস্থা নিরসনে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ অবদান জনগণের মধ্যে আস্থা সৃষ্টি করেছে বলে তিনি মনে করেন।

প্রধানমন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ড-এর মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার একটি গভীর ষড়যন্ত্র হয়েছিল। ওই ঘটনার ন্যায়বিচার নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

গত দেড় দশকে সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য করে তিনি বাহিনীকে জনআস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং সাম্প্রতিক সময়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলেও শান্তিরক্ষা কার্যক্রমে এই বাহিনীর অবদান বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

শেষে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের দল-মতের ঊর্ধ্বে থেকে দেশপ্রেম ধারণ, সংবিধানের মর্যাদা রক্ষা এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

উল্লেখ্য, এই বিশেষ দরবারে ঢাকার বাইরের বিভিন্ন সেনানিবাসের সদস্যরা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন।

খবর২৪ঘন্টা /মই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team