1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
হবিগঞ্জে গ্রাম্য সংঘর্ষে নিহত ১ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

হবিগঞ্জে গ্রাম্য সংঘর্ষে নিহত ১

  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলার চানপুর (কাশিপুর) গ্রামের হাওরে জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে সংঘর্ষে স্বপন মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জন।

রবিবার সকাল ১০টায় হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বপন মারা যান। তিনি চানপুর গ্রামের ছুরত আলীর ছেলে।

এর আগে সকাল ৭টার দিকে হাওরে একই গ্রামের সালাম মিয়া ও সুলতান আলীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক এ তথ্যটি নিশ্চিত করে বলেন, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরেই উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team