1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সৌদিতে সোফা কারখানায় আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

সৌদিতে সোফা কারখানায় আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: সৌদি আরবে একটি সোফা কারখানায় লাগা আগুনে দগ্ধ হয়ে সাত বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা সবাই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা এবং সৌদির ওই কারখানায় কাজ করতেন।

রোববার (৯ আগস্ট) দেশটির ওই কারখানায় আগুন লেগে তারা মারা যান। রাত সাড়ে ১০টার দিকে সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

মারা যাওয়া সাতজনের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুজন ও পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

এদিকে, রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় অনেককে মৃত্যুর সংখ্যা ১৫, ১৭ ও ১৯ জন উল্লেখ করেও পোস্ট করতেও দেখা গেছে। তবে সেসব তথ্যের কোনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

একই এলাকার সাত প্রবাসীর মৃত্যুর খবরে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনহারা পরিবারগুলোকে আহাজারিতে সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team