1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সিলেটে করোনায় বিএনপি নেতার মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

সিলেটে করোনায় বিএনপি নেতার মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দবির মিয়া (৬৫) নামে এক বিএনপি নেতা।

রোববার (১৭ মে) রাত সাড়ে ১০ টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পেশায় ব্যবসায়ী দবির মিয়া সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী নিশ্চিন্তপুরের বাসিন্দা ও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার সুশান্ত কুমার মহাপাত্র গণমাধ্যমকে বলেন, দবির মিয়া রোববার (১৭ মে) রাত ৯ টায় হাসপাতালে ভর্তি হন। এরপর রাত সাড়ে ১০ টার দিকে তিনি মারা যান।

তিনি জানান, রোববার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। ওই ব্যক্তির মরদেহ সরকারি তত্ত্বাবধানে গ্রামের বাড়িতে দাফন করা হবে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team