1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সিংড়ায় এনজিও ম্যানেজারকে ছুরিকাঘাত - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

সিংড়ায় এনজিও ম্যানেজারকে ছুরিকাঘাত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ইদ্রিস আহমেদ নামের এক এনজিও ম্যানেজারকে ছুরিকাঘাত করেছে সেন্টু নামের এক ঋণ গ্রহীতা। বৃহস্পতিবার সকালে সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত ইদ্রিস আলী যশোরের মনিরামপুর উপজেলার লক্ষণপুর গ্রামের আহমেদ আলীর পুত্র। সে আর আর এফ নামক একটি এনজিও’র সিংড়া শাখার ম্যানেজার হিসেবে কর্মরত। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, দেড় বছর আগে সিংড়া পৌর শহরের চকসিংড়া মহল্লার মৃত শুকুর আলীর ছেলে সেন্টু আর আর এফ থেকে ৬০ হাজার টাকা ঋণ নেয়। এ পর্যন্ত কোন টাকা পরিশোধ করেনি। টাকা চাইলে শুধু ঘুরায়। ঘটনার দিন সকালে

বাসষ্ট্যান্ড এলাকায় দেখা হলে সেন্টুর কাছে টাকা চায় ম্যানেজার ইদ্রিস আহমেদ। দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সেন্টু ছুরি বের করে ম্যানেজারের পেটে আঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে বলে জানান ম্যানেজার ইদ্রিস আহমেদ।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী জানান, মৌখিকভাবে শুনেছি, তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অিার/এস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team