1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সংলাপ ফলপ্রসূ হয়নি, ৭ দফার কোনটিই মেনে নেয়নি: মান্না - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

সংলাপ ফলপ্রসূ হয়নি, ৭ দফার কোনটিই মেনে নেয়নি: মান্না

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮

খবর ২৪ঘণ্টা ডেস্ক: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সংলাপ ফলপ্রসূ হয়নি। ঐক্যফ্রন্টের ৭ দফার কোনোটিই মেনে নেয়নি সরকার। আজ শুক্রবার (২ নভেম্বর) সকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর গণভবনে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের মধ্যে সাড়ে ৩ ঘণ্টা সংলাপ হয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোটের ২৩ নেতার সঙ্গে সংলাপে অংশ নেন জাতীয় ঐক্যফ্রন্টের ২০ নেতা। ঐক্যফ্রন্টের নেতৃত্ব দেন ড. কামাল হোসেন। তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় থাকার কথা থাকলে শেষ পর্যন্ত তিনি আর যোগ দেননি।

৭ দফার ভিত্তিতে সংলাপে অংশ নেন ঐক্যফ্রন্ট নেতারা। মান্না বলেন, তাদের এই ৭ দফা দাবির কোনোটিই মেনে নেয়নি সরকার।

খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team