1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
শাহজালালের কাস্টমস অফিসের দেয়ালধসে নিহত ১ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

শাহজালালের কাস্টমস অফিসের দেয়ালধসে নিহত ১

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসের দেয়াল ধসে একজন মারা গেছেন। এছাড়া বেশ কয়েকজন আটকা পড়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিভিল এভিয়েশন ভবনের পাশে কাস্টমস হাউজের ড্রেনের কাজ করার সময় দেয়াল ধসে পড়ে।

বিমানবন্দর থানার ওসি নুরে আযম বলেন, এ পর্যন্ত একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া কয়েকজন নিচে চাপা পড়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

বিমানবন্দর থানা জানিয়েছে, আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team