
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সকালে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত এক দিনে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ২৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১৩২ জন চিকিৎসাধীন আছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, চলমান এই সংক্রমণ পরিস্থিতিতে এখন পর্যন্ত মোট ৬৬১ জন রোগী রামেকে ভর্তি হয়েছে, যার মধ্যে ৫২ জনের মৃত্যু হয়েছে।
মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রেখেছে।
খবর২৪ঘন্টা/এফএস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।