1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঁচ দিন পর হাম উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম উপসর্গে ৫৩ শিশুর মৃত্যু হলো।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন। এর আগে ১৯ এপ্রিল হাম উপসর্গে মৃত্যু হয়।

ডা. শংকর কুমার বিশ্বাস জানান, শুক্রবার (২৪ এপ্রিল) সকাল আটটা থেকে শনিবার সকাল আটটার মধ্যে শিশুটি মারা যায়।

এ ছাড়াও এ সময়ের মধ্যে নতুন হাম উপসর্গে নতুন ভর্তি ১০ শিশু। ছাড়পত্র পেয়েছে আরও চার শিশু। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ১৪৪ শিশু। এখন পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৬ জনে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team