1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাতে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

রাতে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা,

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

ক্রীড়াঙ্গনে ব্রাজিল-আর্জেন্টিনা মানেই বাড়তি উত্তেজনা। আন্তর্জাতিক ফুটবলে এই দুই দলের লড়াই যেমন অন্যরকম মর্যাদা বহন করে ঠিক তেমনি ফুটসাল ফুটবলেও এই দুই দলের লড়াই যোগ করে ভিন্ন মাত্রা।

চলমান কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ইতোমধ্যেই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ব্রাজিলকে টপকানোর দারুণ সুযোগ রয়েছে আর্জেন্টিনার যুবাদের সামনে।

কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে গ্রুপ বি’তে রয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, ইকুয়েডর এবং পেরু। এখন পর্যন্ত তিন ম্যাচের তিনটিতেই জয় লাভ করে গোল ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ব্রাজিল। অন্যদিকে, আর্জেন্টিনাও নিজেদের সবকটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে। যদিও গোল ব্যবধানের কারণে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনার যুবারা।

ব্রাজিল-আর্জেন্টিনার লড়াইয়ে ব্রাজিলকে হারাতে পারলেই পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠবে আর্জেন্টাইনরা। ইতোমধ্যে ব্রাজিল এবং আর্জেন্টিনা উভয় দলই সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছে। বৃহস্পতিবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত তিনটায় মাঠে নামবে এই দুই দল।

এর আগে, নিজেদের সর্বশেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে, ৭-১ ব্যবধানে উরুগুয়েকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিলের যুবারা।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team