1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীর পদ্মায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৩ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

রাজশাহীর পদ্মায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় গামছা প্যাঁচানো অবস্থায় পাওয়া যাওয়ায় ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

শনিবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বড়কুঠি এলাকায় পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এক মাঝি বিষয়টি আশপাশের লোকজনকে জানান। পরে খবর ছড়িয়ে পড়লে এলাকায় উৎসুক জনতার ভিড় জমে যায়।

খবর পেয়ে নৌ পুলিশ ও বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, মরদেহটির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহ ফুলে গেছে, ফলে বয়স নির্ধারণ করাও কঠিন হয়ে পড়েছে।

তিনি আরও জানান, মরদেহের গলায় একটি গামছা প্যাঁচানো ছিল। এ কারণে ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এটি এই এলাকায় ঘটেছে নাকি অন্য কোথাও থেকে নদীর স্রোতে ভেসে এসেছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team