1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদে বাবাকে খুন: গ্রেপ্তার ২ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদে বাবাকে খুন: গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামি সহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব পাঁচ। শনিবার (১৯ এপ্রিল) সকালে র্যাব পাঁচের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ পারভেজ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

তিনি জানান, বুধবার নগরীর তালায়মারি শহীদ মিনার এলাকায় প্রধান আসামি নান্টু ও তার সহযোগীরা মিলে এসএসসি পরীক্ষার্থীর বাবা আকরাম হোসেনকে পিটিয়ে গুরুতর জখম করে পরে তিনি মারা যান। এ ঘটনার পর বৃহস্পতিবার বোয়ালিয়া থানায় মামলা করেন নিহতের পরিবার। মামলায় প্রধান আসামি নান্টু সহ বিশাল, তাসিন, খোকন, অমি, শিশিরকে আসামি করা হয়েছে।  মামলার পর থেকে র‍্যাবের একটি আভিযানিক দল আসামিদের গ্রেপ্তারে মাঠে অভিযান পরিচালনা শুরু করে। এরই অংশ হিসেবে শুক্রবার রাত আটটায় নওগাঁ সদর এলাকার রাম রায়পুরাড়া আড়ারাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি নান্টু এবং তিন নম্বর আসামি খোকন মিয়াকে গ্রেপ্তার করে তারা। র্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসা বাদে আসামিরা ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামিদের বোয়ালিয়া মডেল থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেপ্তারেও তাদের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team