1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে ভগ্নিপতিকে হত্যা মামলার প্রধান আসামি শ্যালক এনামুল গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

রাজশাহীতে ভগ্নিপতিকে হত্যা মামলার প্রধান আসামি শ্যালক এনামুল গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভগ্নিপতিকে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। গত শনিবার দিবাগত রাতে রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো. এনামুল (৫৫) তিনি নগরীর শাহমখদুম থানার ভুগরইল মহল্লার বাসিন্দা। নিহত রুহুল আমিন (৩৮) ছিলেন তার ভগ্নিপতি।

রোববার (২০ এপ্রিল) সকালে র‍্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এনামুলকে অনেক দিন ধরে নজরদারির মধ্যে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং পরে পুলিশে হস্তান্তর করে।

প্রসঙ্গত, গত ২২ মার্চ পারিবারিক জমি ভাগাভাগি নিয়ে কথাকাটাকাটি ও উত্তপ্ত বাকবিতণ্ডার একপর্যায়ে রুহুল আমিনের ওপর হামলা চালানো হয়। তখন এনামুলের ভাই আমিনুল ইসলাম ওরফে মিন্টু ধারালো অস্ত্র দিয়ে রুহুলের গলায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team