1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে ‘বিয়ের ফাঁদে’ যুবক, বড় বয়সী নারীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

রাজশাহীতে ‘বিয়ের ফাঁদে’ যুবক, বড় বয়সী নারীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে এক যুবককে ব্ল্যাকমেইল করে নিজের চেয়ে ১৯ বছর বড় এক নারীর সঙ্গে বিয়ে করতে বাধ্য করা, পরবর্তীতে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো এবং মিথ্যা মামলায় কারাভোগ করানোর অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজশাহী সিটি প্রেসক্লাব-এ আয়োজিত সংবাদ সম্মেলনে মো. মাহফুজ আহমেদ রিফাত এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, নগরীর বোয়ালিয়া থানা এলাকার বালিয়াপুকুর বড় বটতলা মহল্লায় এক নারীর মেয়েকে প্রাইভেট পড়াতেন তিনি। এ সময় ওই নারী কৌশলে কিছু ব্যক্তিগত ছবি সংগ্রহ করে তাকে ব্ল্যাকমেইলের মাধ্যমে অনৈতিক সম্পর্কে জড়াতে চাপ দেন। এতে রাজি না হলে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করা হয়।

এ অবস্থায় সামাজিক সম্মান রক্ষা ও আইনি জটিলতা এড়াতে বাধ্য হয়ে বয়সের বড় ব্যবধান থাকা সত্ত্বেও তিনি ওই নারীকে বিয়ে করেন বলে দাবি করেন রিফাত।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। পাশাপাশি ওই নারীর একাধিক ব্যক্তির সঙ্গে অনৈতিক সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন তিনি। এসব বিষয়ে প্রতিবাদ করলে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হতো।

অবশেষে নির্যাতন সহ্য করতে না পেরে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি তিনি আইনি প্রক্রিয়ায় তালাক দেন। তবে তালাকের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে অভিযোগ করেন রিফাত।

তার দাবি, তালাকের নোটিশ পাওয়ার দিন (৮ ফেব্রুয়ারি) ওই নারী তার মেয়ের শ্লীলতাহানির অভিযোগে তার বিরুদ্ধে নতুন মামলা দায়ের করেন। ওই মামলায় তিনি ২২ দিন কারাভোগের পর গত ৬ এপ্রিল জামিনে মুক্তি পান।

রিফাত অভিযোগ করেন, জানুয়ারির একটি ঘটনা উল্লেখ করে ফেব্রুয়ারিতে মামলা দায়ের করা হয়েছে, যা পরিকল্পিত ও প্রতিহিংসামূলক। এছাড়া জামিনে মুক্তির পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ও পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে মানহানিকর প্রচার চালানো হচ্ছে বলেও জানান তিনি।

এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে বোয়ালিয়া থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team