
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা আইবাঁধ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র্যাব।
রোববার (৩ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৫।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে র্যাব-৫, রাজশাহী সিপিএসসির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। খবর পাওয়া যায়, সেখানে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।
র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে সেখানে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অস্ত্র কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।