1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে পাম্পে তেল নিতে এসে ব্যবসায়ীর মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

রাজশাহীতে পাম্পে তেল নিতে এসে ব্যবসায়ীর মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কেশরহাটে একটি ফিলিং স্টেশন (পাম্পে) তেল নিতে এসে আবদুল আলম (৬০) নামে বাঁশ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কেশরহাট ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।

জানা গেছে, আবদুল আলম ফিলিং স্টেশন সংলগ্ন বাকশৈল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, বুধবার ভোর রাত থেকে তিনি তেল নিতে ফিলিং স্টেশনের লাইনে দাঁড়ায়। সকালে তীব্র গরমের মধ্যে দীর্ঘক্ষণ রোদে অবস্থান করায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহনপুর উপজেলা স্বাস্থ্য কম্পেক্সের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. বিভাস শর্মা বলেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল। রোগীর স্বজনদের থেকে যেটুকু শুনেছি আলম হৃদরোগে আক্রান্ত ছিলেন। ওষুধও খেতেন না। সেই সঙ্গে আজ তীব্র গরমে হিট স্ট্রোকেরও সম্ভাবনা আছে। ফলে বলা চলে মাল্টিপল কারণেই মারা গেছেন। তবে হিট স্ট্রোকের সম্ভাবনা বেশি।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, তিনি পাম্পে তিল নিতে এসেছিলেন। এরপর হঠাৎ তার মৃত্যু হয়েছে বলে শুনেছি। এই ঘটনায় সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team